ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নতুন সম্ভাবনার বার্তা নিয়ে বাংলা নববর্ষ: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ৮৩ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি নতুনের আহ্বান নিয়ে আমাদের জীবনে ফিরে আসে। পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় নতুন বছরের এই আগমনী লগ্ন।

​আগামীকাল ‘পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩৩’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান।

​প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, পহেলা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তথ্যপ্রযুক্তির এই সুবর্ণ সময়েও বাংলার কৃষক প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ফসল উৎপাদনের দিনক্ষণ নির্ধারণ করেন। পহেলা বৈশাখের মাধ্যমেই বাংলার হাজার বছরের লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা নতুন করে উজ্জীবিত হয়। বৈশাখি মেলা, শোভাযাত্রা এবং হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজনগুলো আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং জাতীয় ঐক্যবোধকে সুদৃঢ় করে।

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে নতুন গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্য ধর্মের ধর্মগুরুদের জন্য আর্থিক সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে।

কৃষি ও কৃষকবান্ধব অর্থনীতির কথা বিবেচনা করে বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই দেশজুড়ে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই কার্ড আগামী দিনে বাংলাদেশের কৃষি অর্থনীতিতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা ও উদারতাকে পুঁজি করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। বিশ্বজুড়ে চলমান নানা সংকট ও সংঘাতের প্রেক্ষাপটে তিনি শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথে চলার প্রত্যয় নিয়ে অতীতের সব হতাশা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

​সবশেষে, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা নিয়ে তিনি দেশবাসীকে আবারও শুভেচ্ছা জানান।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

নতুন সম্ভাবনার বার্তা নিয়ে বাংলা নববর্ষ: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

প্রকাশ : ০৬:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬