ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর: ৫ লাখ সরকারি পদ পূরণের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৪:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ৬৩ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

দেশের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার সারা দেশে বিভিন্ন ক্যাডারে মোট পাঁচ লাখ নতুন সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।

​প্রধানমন্ত্রী জানান, বৃহৎ এই নিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও নিয়োগের গতি ত্বরান্বিত করা হবে।

​সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচনের ঘোষণা দেন। তিনি জানান, সরকারের ‘১৮০ দিনের কর্মসূচি’র আওতায় দেশের প্রতিটি নাগরিককে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই কার্ডের মাধ্যমে জনগণের স্বাস্থ্য তথ্যের ডিজিটাল ডাটাবেজ তৈরি হবে, যা দ্রুত ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

​চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ইংরেজি বিষয়ের ওপর শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তৃণমূল পর্যায়ে শিক্ষার ভিত আরও মজবুত হয়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর: ৫ লাখ সরকারি পদ পূরণের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৪:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬