ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬ জারি: সুযোগ মিলবে না ৮ শ্রেণির পরিবারের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০২:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পাঠিত

​দরিদ্র, অতি দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারগুলোকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে চালু থাকা এই কর্মসূচিকে দেশব্যাপী বৃহৎ পরিসরে সম্প্রসারণের লক্ষ্যে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রায় দুই কোটি নারী পরিবার প্রধানকে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতির মাধ্যমে প্রতি মাসে নিয়মিত নগদ সহায়তা প্রদান করা হবে।

​সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার এবং ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ দর্শনের ওপর ভিত্তি করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৌলিক চাহিদা পূরণের উদ্দেশ্যে প্রণীত এই কাঠামোর মূল ভিত্তি হিসেবে কাজ করবে ‘ওয়ান-আইডি’ ব্যবস্থা। এটি সরকারের ডিজিটাল ডেটা গভর্ন্যান্স কাঠামো হিসেবেও ব্যবহৃত হবে।

ফ্যামিলি কার্ডের জন্য অযোগ্য বিবেচিত হবে যে ৮ শ্রেণির পরিবার

​নীতিমালায় ফ্যামিলি কার্ড ও এর আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু প্রতিবন্ধকতা বা ‘নেগেটিভ লিস্ট’ নির্ধারণ করা হয়েছে। নিচে উল্লেখিত শর্তগুলোর যেকোনো একটি পূরণ সাপেক্ষে কোনো ব্যক্তি বা পরিবার এই সুবিধার বাইরে থাকবে—

  • নির্ধারিত পিএমটি স্কোর: সরকারের নির্ধারিত প্রক্সি মিনস টেস্ট (PMT) স্কোরের নির্ধারিত সীমার বেশি স্কোরধারী পরিবার।
  • সরকারি চাকরিজীবী: মনোনীত নারী পরিবার প্রধান সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভুক্ত চাকরিজীবী কিংবা এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী হলে।
  • পেনশনভোগী: মনোনীত নারী পরিবার প্রধান নিয়মিত সরকারি পেনশন বা সমমানের অবসরকালীন সুবিধাভোগী হলে (প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন প্রাপ্তরা এই শর্তের আওতামুক্ত)।
  • উচ্চ সঞ্চয় ও বিনিয়োগ: পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্র কিংবা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকার অধিক সঞ্চয়, স্থায়ী আমানত বা বিনিয়োগ থাকলে।
  • মোটরযান মালিকানা: পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান (কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, মাইক্রোবাস কিংবা থ্রি-হুইলার) থাকলে।
  • বাণিজ্যিক ব্যবসা: পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক উদ্দেশ্যে নিবন্ধিত হালনাগাদ লাইসেন্সধারী ব্যবসা পরিচালিত হলে।
  • করদাতা: পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা এবং করযোগ্য আয়ের আওতাভুক্ত হলে।
  • জমি ও সম্পত্তি: বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক পাঁচ শূন্য একর বা তার বেশি হলে অথবা কোনো অকৃষি বা বাণিজ্যিক সম্পত্তির বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি হলে।

একইসঙ্গে একাধিক সরকারি সুবিধা গ্রহণের ওপর নিষেধাজ্ঞা

​ফ্যামিলি কার্ডের আওতায় মনোনীত নারী পরিবার প্রধান এককালীন বা নিয়মিতভাবে অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের সমজাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আর্থিক বা খাদ্য সহায়তা গ্রহণ করতে পারবেন না। কেন্দ্রীয় তথ্যভাণ্ডার যাচাইয়ের মাধ্যমে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিডব্লিউবি, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা গ্রহণকারী নারীদের পূর্বের সুবিধা বাতিল বা স্থগিত করা হবে। তবে মনোনীত নারী পরিবার প্রধান ছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা প্রচলিত নিয়মানুযায়ী অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধা ভোগ করতে পারবেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬ জারি: সুযোগ মিলবে না ৮ শ্রেণির পরিবারের

প্রকাশ : ০২:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬