ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

দীর্ঘ চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০২:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৯ বার পাঠিত

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাঁর দেশে ফেরার এই তথ্য নিশ্চিত করেছেন।

​বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকদের বোর্ডের পরামর্শ অনুযায়ী দীর্ঘ চিকিৎসা শেষে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন এবং মালয়েশিয়া থেকেই তিনি দেশের উদ্দেশে রওনা দিচ্ছেন।

​গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমান সংসদের কোনো অধিবেশনে এখনো অংশ নিতে পারেননি।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দীর্ঘ চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

প্রকাশ : ০২:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬