প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লি আশাবাদী: ভারতীয় হাইকমিশনার
- প্রকাশ : ০৮:২৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পাঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দেশটি অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। হাইকমিশনার স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রীর ভারত সফরের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের নিজস্ব বিষয়।
সাক্ষাৎকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের নিয়ে একটি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ভারত। এ বিষয়ে দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, দল-মত নির্বিশেষে উভয় দেশের জনপ্রতিনিধিদের নিয়ে এই ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত হলে দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও জোরদার হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, তবে দুই দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে নিয়মিত সৌহার্দ্য ও যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি।

















