ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঘিওর পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসায় অ্যাডভোকেট মামুন মিয়া

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০২:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৮ বার পাঠিত

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনায় ঘিওর উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়াচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মামুন মিয়া।

​স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ কমাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার ও নির্মাণ, কালভার্ট স্থাপন, বৃক্ষরোপণ এবং প্রয়োজনীয় স্থানে বাঁশের সাঁকো তৈরিসহ জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট নানা অবকাঠামোগত উন্নয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বিচ্ছিন্ন ও দুর্গম এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করায় উপকৃত হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে যেসব স্থানে ছোটখাটো অবকাঠামোগত সমস্যার কারণে মানুষের দুর্ভোগ পোহাতে হতো, সেসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে তার প্রতি গভীর আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

​স্থানীয়রা মনে করেন, উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে পয়লা ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ও জনসেবার মান আরও উন্নত হবে।

​পয়লা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অ্যাডভোকেট মো. মামুন মিয়া জানান, রাস্তা, কালভার্ট ও সাঁকো নির্মাণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং যুবসমাজের উন্নয়নেও কাজ করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তার। সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাওয়ার কথা জানান তিনি।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ঘিওর পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসায় অ্যাডভোকেট মামুন মিয়া

প্রকাশ : ০২:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬