বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক স্বার্থ রক্ষায় গুরুত্ব ভারতীয় হাইকমিশনারের
- প্রকাশ : ০৮:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পাঠিত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে দুই দেশ পারস্পরিক স্বার্থ রক্ষা করে একযোগে কাজ করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠককালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যেই দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হোক—এমনটাই প্রত্যাশা করে ভারত।
ভারতীয় হাইকমিশনার আরও উল্লেখ করেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের মধ্যে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরের মধ্য দিয়ে অনেক সমস্যার টেকসই সমাধান আসবে বলে ভারত আশা প্রকাশ করছে।












