ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

নৌ-শক্তিতে উত্তর কোরিয়ার বড় লাফ: নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০২:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ৪০ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমা বিশ্বের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সামরিক সক্ষমতার নতুন নজির দেখাল উত্তর কোরিয়া। এবার নিজেদের তৈরি অত্যাধুনিক ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে দেশটি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্বশরীরে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

বুধবার উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে এই বিশেষ সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ৫শ টন ওজনের নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে ‘চো হিওন’। উত্তর কোরিয়ার নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে জাহাজটি নির্মাণ করেছে। এদিন দেশটির নাম্পো শিপইয়ার্ড থেকে জাহাজটি তার উদ্বোধনী যাত্রা শুরু করে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ শেষে কিম জং উন উত্তর কোরিয়ার নৌবাহিনীর আধুনিকায়নে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, তাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা দ্রুত গতিতে এগিয়ে চলছে। খুব শিগগিরই উত্তর কোরিয়ার নৌবাহিনী পানির নিচে এবং উপরিভাগ—উভয় দিক থেকেই সমানতালে শত্রুপক্ষকে আঘাত করার সক্ষমতা অর্জন করবে।

​কিম আরও উল্লেখ করেন, নৌ প্রতিরক্ষায় সাম্প্রতিক সময়ে তারা যে সাফল্য পেয়েছেন, তা গত ৫০ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। এই অগ্রগতি দেশটির সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় আমূল পরিবর্তন আনবে এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়ার এই নতুন ডেস্ট্রয়ার এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ওই অঞ্চলে সামরিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্কের আবহে কিমের এই সরাসরি উপস্থিতি নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

নৌ-শক্তিতে উত্তর কোরিয়ার বড় লাফ: নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

প্রকাশ : ০২:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬