নীলফামারী টিসিএ’র ইফতার মাহফিল ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান।
- প্রকাশ : ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ৫৪ বার পাঠিত

স্টাফ রিপোর্টার : এস এ অলক
নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
গতবৃহস্পতিবার (৫ মার্চ) নীলফামারী শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে সংগঠনের সভাপতি মোঃ সোহেল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংগঠনের কার্যক্রম, সাংবাদিকতার নৈতিকতা মূল্যবোধ ও পেশাগত দক্ষতা মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন সদস্যরা।
বক্তারা বলেন, চিত্র সাংবাদিকরা মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করেন এবং সমাজের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরেন। তাই তাদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা এ সময় নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।










