শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
- প্রকাশ : ০৮:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ৭৭ বার পাঠিত

স্টাফ রিপোর্টার : এস এ অলক
নীলফামারী জেলার ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব)-এর সহযোগিতায় শনিবার সকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে গোলাম রব্বানী প্রধান পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং স্বপনুজ্জামান স্বপন সেক্রেটারি নির্বাচিত।
অনুষ্ঠানে ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ট্রেজারার সেলিম জাহাঙ্গীরের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব “ক” অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সদস্য মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব)-এর কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় সমিতির বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা এবং সদস্যদের মতামত গ্রহণ করা হয়। একই সঙ্গে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়। বক্তারা বলেন সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের সঞ্চয় বৃদ্ধি এবং ঋণ সহায়তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করতে হবে।
বার্ষিক সাধারণ সভা শেষে
শিক্ষক-শিক্ষিকাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।










