ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, নিচে লাশের পাহাড়: ধ্বংসস্তূপে পরিণত বৈরুত ও ইসরায়েলের শহরগুলো

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১২:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ৭৬ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং বিপরীতে ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের একাধিক বড় শহরে কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলায় এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুধু ইসরায়েল নয়, ইরান এদিন সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে বলে জানা গেছে।

পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। ইরানের পূর্বাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশেষ করে ইসফাহান প্রদেশে একটি শিল্প কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইরানের কোম শহরে তিনটি আবাসিক এলাকায় চালানো যৌথ বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননের সীমান্ত এলাকায় আইডিএফ-এর এই বিধ্বংসী অভিযানে জনপদগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যৌথ বাহিনীর চলমান এই সাঁড়াশি অভিযানে ইরান ও লেবানন মিলিয়ে মোট নিহতের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে। নিহতের তালিকায় সাধারণ বেসামরিক মানুষের সংখ্যা বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। যুদ্ধের এই ভয়াবহ বিস্তার পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, নিচে লাশের পাহাড়: ধ্বংসস্তূপে পরিণত বৈরুত ও ইসরায়েলের শহরগুলো

প্রকাশ : ১২:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬