ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০২:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ৮৪ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

​বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রমনা এলাকায় অভিযান চালায়। এ সময় আত্মগোপনে থাকা সাবেক এই সংসদ সদস্যকে হেফাজতে নেওয়া হয়।

শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত জিন্নাহকে ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, কেবল রাজনৈতিক মামলা নয়, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। গত বছরের জানুয়ারিতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত তার ও তার স্ত্রী মোহসিনা আকতারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

প্রকাশ : ০২:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬