ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পরীক্ষায় আওয়ামী আমলের সংস্কৃতি আর থাকবে না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১২:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ৭২ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

​দেশের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে দেশে আওয়ামী শাসন আমলের মতো কোনো পরীক্ষা ব্যবস্থা আর থাকবে না। গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে পাবলিক পরীক্ষাগুলোতে যে নকলের সংস্কৃতি গড়ে উঠেছিল, তাতে ক্ষেত্রবিশেষে খোদ শিক্ষকদেরও সম্পৃক্ততা ছিল। তবে আগামীতে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। একটি স্বচ্ছ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা ফেরাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে মন্ত্রী নির্দেশ দেন যে, প্রতিটি কেন্দ্রকে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। তবে এই নজরদারি শুধু পরীক্ষার সময়ের জন্য সীমাবদ্ধ না রেখে সারাবছরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ বজায় রাখার পরামর্শ দেন তিনি।

শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকাই প্রধান। একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষকদের জন্য একটি পবিত্র দায়িত্ব। প্রধানমন্ত্রী তাঁর ওপর যে আস্থা রেখে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তাকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এবং ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার। এছাড়া সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিক্ষা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষামন্ত্রীর এই কঠোর অবস্থানের ফলে আসন্ন এসএসসি পরীক্ষা থেকেই দেশে একটি প্রযুক্তিনির্ভর ও প্রভাবমুক্ত পরীক্ষা ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

পরীক্ষায় আওয়ামী আমলের সংস্কৃতি আর থাকবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশ : ১২:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬