ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কর্মস্থলে ফিরছে মানুষ: যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১২:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ৮৯ বার পাঠিত

​নিজস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের শ্রমজীবী মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।

​যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ছিল ২৪ হাজার ৩৩৮টি, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা। অন্যদিকে, উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

​যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথের মাধ্যমে বিরতিহীনভাবে টোল আদায় করা হচ্ছে। তবে অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কের কিছু কিছু পয়েন্টে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়েছে।

​যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, রাজধানীতে ফিরতি মানুষের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় গত কয়েকদিনে সেতুর ওপর ছোটখাটো একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার কারণে মাঝে মাঝে যান চলাচলে বিঘ্ন ঘটে, যার ফলে মহাসড়কে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হচ্ছে। পুলিশ ও সেতু কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

কর্মস্থলে ফিরছে মানুষ: যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

প্রকাশ : ১২:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬