ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় রদবদল: আর্জেন্টিনার অবনমন, আরও পেছাল বাংলাদেশ ও ব্রাজিল

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০১:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ৯১ বার পাঠিত

​

ক্রীড়া প্রতিবেদক:

আন্তর্জাতিক ফুটবলের সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে হারের ক্ষত কাটিয়ে ওঠার আগেই নতুন দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লাতিন পরাশক্তি ব্রাজিলেরও অবস্থানের অবনতি হয়েছে। বিপরীতে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।

​ভিয়েতনামের কাছে ৩–০ গোলে বিধ্বস্ত হওয়ার মাশুল দিতে হয়েছে লাল-সবুজদের। সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৮১তম স্থানে নেমে গেছে। তবে বাংলাদেশকে হারিয়ে বড় লাফ দিয়েছে ভিয়েতনাম; তারা ৫ ধাপ এগিয়ে এখন ১০৩ নম্বরে অবস্থান করছে।

​র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি এখনো স্পেনের দখলে। টানা দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তারা এক নম্বর স্থানটি ধরে রেখেছে। তবে দুঃসংবাদ পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা এক ধাপ পিছিয়ে এখন তিন নম্বরে। আর্জেন্টিনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। সম্প্রতি ব্রাজিলকে হারানোর পুরস্কার হিসেবেই ফরাসিদের এই উন্নতি।

​ব্রাজিল ফুটবল দলের সংকট যেন কাটছেই না। সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সেলেসাওরা আরও দুই ধাপ পিছিয়ে এখন ৭ নম্বরে অবস্থান করছে। ব্রাজিলের এই পতনের সুযোগে এক ধাপ করে এগিয়ে ৫ ও ৬ নম্বরে উঠে এসেছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। ইংল্যান্ড তাদের চতুর্থ স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে। তালিকার ৮ থেকে ১১ নম্বর পর্যন্ত মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

​ইউরোপীয় জায়ান্ট ইতালির জন্য দিনটি শুভ ছিল। এক ধাপ এগিয়ে তারা এখন ১২ নম্বরে। তবে তাদের মূল লক্ষ্য এখন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। বিশ্বকাপে জায়গা পেতে আজ্জুরিদের সামনে শেষ বাধা বসনিয়া ও হার্জেগোভিনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের ওপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ অবস্থান।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় রদবদল: আর্জেন্টিনার অবনমন, আরও পেছাল বাংলাদেশ ও ব্রাজিল

প্রকাশ : ০১:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬