ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শন: ৮ মন্ত্রণালয় ঘুরে দেখলেন তিনি

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১২:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১১১ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

সচিবালয়ে নিজের নির্ধারিত দপ্তরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছু সময় পর তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং সরাসরি মাঠপর্যায়ে কাজের তদারকিতে নেমে পড়েন।

​সকালে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে মন্ত্রিপরিষদ বিভাগে নিজের দপ্তরে যাননি। পরিবর্তে তিনি হেঁটে সরাসরি ৬ নম্বর ভবনে প্রবেশ করেন। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় ও দাপ্তরিক বিষয়ে কথা বলেন।

​৬ নম্বর ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত একে একে মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ৫ নম্বর ভবনে অবস্থিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় ঘুরে দেখেন। এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনের অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে তিনি পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।

​আকস্মিক পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তার নিয়মিত নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। আজ সকালে তার সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

​সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন সচিবালয়ের কাজের গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শন: ৮ মন্ত্রণালয় ঘুরে দেখলেন তিনি

প্রকাশ : ১২:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬