ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ইলিয়াস আলী হত্যার বিচার চাইলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৯০ বার পাঠিত

​নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

​বক্তব্য চলাকালীন দুলু সমসাময়িক বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন উল্লেখ করে বলেন, সম্প্রতি ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে অত্যন্ত স্পর্শকাতর ও বিস্ফোরক তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনগুলোর বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালের ১৭ থেকে ২০ মার্চের মধ্যে ইলিয়াস আলীকে তুলে নিয়ে র‍্যাব-১ এর সদর দপ্তরে রাখা এবং পরবর্তীতে তাকে হত্যা করে লাশ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনাকে তিনি আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করেন।

​সাবেক এই সংসদ সদস্য ইলিয়াস আলীকে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সহকর্মী হিসেবে উল্লেখ করে গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির সাথে এমন নিষ্ঠুর আচরণ পৃথিবীর ইতিহাসে বিরল।

​তৎকালীন সরকারের কঠোর সমালোচনা করে দুলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগোচরে এমন জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হওয়া অসম্ভব। তিনি অভিযোগ করেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও সন্তানরা যখন তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন তিনি তাদের আশ্বস্ত করেছিলেন। অথচ পর্দার আড়ালে পুরো বিষয়টি ছিল ভিন্ন।

​অ্যাডভোকেট দুলু আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি বন্ধে এই বিচার কার্যকর করা সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ইলিয়াস আলী হত্যার বিচার চাইলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রকাশ : ০৬:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬