ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

এশিয়ান কাপ হকিতে চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৪২ বার পাঠিত

ক্রীড়া প্রতিবেদক:

চায়নিজ তাইপেকে হারিয়ে জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় পায় লাল-সবুজরা। প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

​ম্যাচের শুরু থেকেই দুই দল সমানতালে লড়াই চালায়। চতুর্থ মিনিটে লি চি-শুয়ানের গোলে পিছিয়ে পড়লেও দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আশরাফুল।

​তৃতীয় কোয়ার্টারেও আধিপত্য বজায় রাখে লাল-সবুজরা। এবারও পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন আমিরুল। চতুর্থ কোয়ার্টারের ৫৯ মিনিটে দ্বীন ইসলামের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। তবে শেষ দিকে নাটকীয়ভাবে টানা দুই গোল হজম করে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

​বাছাইপর্বে অংশ নেওয়া ৯টি দলের মধ্যে শীর্ষ ৬টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতাটি চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসের ২০তম আসর বসার কথা রয়েছে। উল্লেখ্য, এশিয়ান গেমসে এখন পর্যন্ত ১১ বার অংশ নেওয়া বাংলাদেশের সেরা সাফল্য ছিল ১৯৭৮ ও ২০১৮ সালের আসরে ষষ্ঠ স্থান অর্জন করা।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

এশিয়ান কাপ হকিতে চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

প্রকাশ : ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬