ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়নি বরং আরও শক্তিশালী হয়েছে: মেজর জেনারেল আলি আব্দোল্লাহি

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৪৮ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

​ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দোল্লাহি বলেছেন, আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়ার যে দাবি মার্কিন যুক্তরাষ্ট্র করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এই জোট আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে প্রতিপক্ষকে চরম চাপের মুখে ফেলেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

​গতকাল বুধবার এক বক্তব্যে জেনারেল আব্দোল্লাহি বলেন, আমেরিকা ও ইসরায়েল ধারণা করেছিল যে ইসলামি প্রতিরোধ ফ্রন্ট ভেঙে পড়ছে বা শক্তি হারিয়েছে। কিন্তু ময়দানে তারা এখন এই জোটের অভূতপূর্ব এবং অপ্রতিরোধ্য শক্তির মুখোমুখি হচ্ছে। তাদের সেই ভ্রান্ত ধারণা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

​তিনি উল্লেখ করেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী ইরানি বাহিনীর সঙ্গে চমৎকার সমন্বয়ের মাধ্যমে সাহস ও দৃঢ়তার পরিচয় দিচ্ছে। এই যোদ্ধাদের অবিচল অবস্থান প্রমাণ করেছে যে, মার্কিন নেতৃত্বাধীন শক্তি বা ইসরায়েলি শাসনব্যবস্থা তাদের মোকাবিলা করতে সক্ষম নয়। শেষ পর্যন্ত এই শক্তিশালী ফ্রন্টের সামনে নতি স্বীকার করা ছাড়া শত্রুপক্ষের আর কোনো পথ নেই বলেও তিনি মন্তব্য করেন।

​মেজর জেনারেল আব্দোল্লাহি লেবানন, ইয়েমেন ও ইরাকের যোদ্ধাদের জিহাদি চেতনা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি এই প্রতিরোধ যোদ্ধাদের ধারাবাহিক বিজয় ও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়নি বরং আরও শক্তিশালী হয়েছে: মেজর জেনারেল আলি আব্দোল্লাহি

প্রকাশ : ০৬:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬