ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে সাইয়েদ বিন আব্দুল্লাহর নিয়োগ

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৯৮ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:

​প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. গোলাম রব্বানী।

​নিয়োগের শর্তানুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মো. সাইয়েদ বিন আব্দুল্লাহর যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে।

​প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে সাইয়েদ বিন আব্দুল্লাহর নিয়োগ

প্রকাশ : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬