ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ৪৬ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক

​আগামীকাল শনিবার (০৪ এপ্রিল) নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় সভাপতিত্ব করবেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দলের পরবর্তী করনীয় নির্ধারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

​উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক বসতে যাচ্ছে। সভায় স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান

প্রকাশ : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬