ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৩:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ৪০ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব রাজনীতির টানটান উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা। দীর্ঘ প্রতীক্ষিত এই সংলাপকে কেন্দ্র করে বর্তমানে সারা বিশ্বের গণমাধ্যমের নজর এখন পাকিস্তানের দিকে। গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে।

​ইতোমধ্যেই দুই দেশের উচ্চপ্রতিনিধি দল পাকিস্তানে এসে পৌঁছেছেন। তবে বৈঠকের সুনির্দিষ্ট সময় নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, বৈঠকটি শনিবার সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। সর্বশেষ খবর অনুযায়ী, আলোচনাটি আজ বিকেলের দিকে গড়াচ্ছে। সভার শুরুতে দুই দেশের প্রতিনিধিদল আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

​ইরানের পক্ষ থেকে ৭১ সদস্যের একটি বিশাল প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নিচ্ছে। দলটির নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিনিধিদলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ জ্যেষ্ঠ কূটনীতিক, নিরাপত্তা ও কারিগরি বিশেষজ্ঞ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন।

​অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিনিধিদলটি শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ ইসলামাবাদে এসে পৌঁছায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন কোনো বার্তা আসে কি না, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ

প্রকাশ : ০৩:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬