ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জাতীয় সংসদে কেনাকাটার নামে হরিলুট: ২০ লাখের ক্যামেরা সেট ৫৮ লাখে ক্রয়

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১০:১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১৪২ বার পাঠিত

​নিজস্ব প্রতিবেদক:

​দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ জাতীয় সংসদ সচিবালয়ে কেনাকাটার নামে ভয়াবহ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সংসদ অধিবেশনের ছবি তোলার জন্য প্রয়োজনীয় ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনায় বাজারমূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দাম দেখিয়ে সরকারের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, যে ক্যামেরা সেটের প্রকৃত বাজারমূল্য ২০ লাখ টাকার কম, তা কেনা হয়েছে ৫৮ লাখ ৪৪ হাজার ১৩০ টাকায়।

সংসদ সচিবালয়ের নথিপত্র অনুযায়ী, প্রতিটি ৩ লাখ ৩৮ হাজার টাকার ডিজিটাল এসএলআর ক্যামেরা বডির দাম ধরা হয়েছে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা। ৪ হাজার টাকার সাধারণ ক্যামেরার ব্যাগের দাম দেখানো হয়েছে ৩৪ হাজার ৪০০ টাকা। একইভাবে ৩ হাজার টাকার কার্ড রিডারের দাম ২১ হাজার ৫০০ টাকা এবং ৯০০ থেকে ১২০০ টাকার রিচার্জেবল ব্যাটারি কেনা হয়েছে ১৩ হাজার ৯৭৫ টাকা দরে।

​ক্যামেরার লেন্সের ক্ষেত্রেও ঘটেছে নজিরবিহীন জালিয়াতি। বাজারমূল্য যেখানে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা, সেখানে একটি লেন্স কেনা হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২০০ টাকায়। ৫ লাখ ৭৬ হাজার টাকা দিয়ে কেনা লেন্সটির বাজারমূল্য ২ লাখ ৩৫ হাজার টাকার বেশি নয়। এ ছাড়া প্রতিটি স্পিডলাইট বা ফ্ল্যাশের দাম ১ লাখ টাকার উপরে ধরা হলেও বাজারে তা ১০-১৫ হাজার টাকায় পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, জাপানিজ নামি ব্র্যান্ডের পণ্য দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হয়েছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী। অনেক ক্ষেত্রে অন্য কোম্পানির পণ্যে লোগো বসিয়ে জালিয়াতি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেখে মনে হচ্ছে আইটেমগুলো স্থানীয় স্টেডিয়াম মার্কেট থেকে সংগ্রহ করে ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটিই সংসদ সচিবালয়ের প্রথম বড় কেনাকাটা। গত ১২ মার্চ সংসদের যাত্রা শুরু হওয়ার পর অবিশ্বাস্য দ্রুতগতিতে এই কেনাকাটা সম্পন্ন হয়। ২৫ মার্চ কার্যাদেশ দেওয়ার পর ৩০ দিনের সময় থাকলেও মাত্র ১৯ দিনের মাথায় অর্থাৎ ১৫ এপ্রিল পণ্যগুলো সরবরাহ করা হয়।

এই কেনাকাটা প্রক্রিয়ার নেপথ্যে সংসদ সচিবালয়ের সদ্য বিদায় নেওয়া সচিব কানিজ মাওলার প্রত্যক্ষ তত্ত্বাবধান ছিল বলে জানা গেছে। নিয়মের বেড়াজালে থেকেই এই ‘হরিলুট’ সম্পন্ন করা হয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, সচিব নিজেই সরবরাহকারী প্রতিষ্ঠান নির্ধারণ করে দিয়েছিলেন এবং তড়িঘড়ি করে বিল পাসের ব্যবস্থা করেছেন।

​এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সেফ ট্রেডার্স’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাট, ট্যাক্স এবং ব্র্যান্ডের কারণে দাম বেশি পড়েছে। তবে বাজারদরের বিশাল পার্থক্যের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

​দীর্ঘদিন সংসদে কর্মরত অভিজ্ঞ ফটোগ্রাফারদের মতে, অধিবেশন কক্ষের ছবি তোলার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকার সরঞ্জামই যথেষ্ট। সেখানে ৫৮ লাখ টাকার কেনাকাটা কেবল অস্বাভাবিকই নয়, বরং পরিকল্পিত লুটপাট। সুষ্ঠু তদন্ত হলে এই দুর্নীতির আরও ভয়াবহ চিত্র বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

জাতীয় সংসদে কেনাকাটার নামে হরিলুট: ২০ লাখের ক্যামেরা সেট ৫৮ লাখে ক্রয়

প্রকাশ : ১০:১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬