ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

আবারো ট্রাম্প-ইরান সমঝোতার চেষ্টা: কুশনার-উইটকফদের নিয়ে পাকিস্তানে মার্কিন দল

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৭:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ২২ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় প্রতিনিধিদলটির ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতিনিধিদলে আরও থাকছেন ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। উল্লেখ্য যে, এই দুই কর্মকর্তা আগের দফার আলোচনাতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

ওয়াশিংটন আলোচনার বিষয়ে ব্যাপক তৎপরতা দেখালেও তেহরান এখনো এতে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত কোনো সবুজ সংকেত দেয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন অর্থনৈতিক অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো আলোচনায় বসবে না তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন যে, বর্তমানে পরবর্তী কোনো আলোচনার পরিকল্পনা বা সিদ্ধান্ত তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি।

এর আগে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা প্রায় ২১ ঘণ্টা স্থায়ী হলেও তা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছিল। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য স্পর্শকাতর ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব এখনো অনেক বেশি। দীর্ঘ আলোচনার পরও সে সময় কোনো ধরণের শান্তিচুক্তি বা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছিল দুই পক্ষ।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

আবারো ট্রাম্প-ইরান সমঝোতার চেষ্টা: কুশনার-উইটকফদের নিয়ে পাকিস্তানে মার্কিন দল

প্রকাশ : ০৭:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬