ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

দিনাজপুরে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১৫৮ বার পাঠিত

স্টাফ রিপোর্টার: এস এ অলক

গাক চক্ষু হাসপাতালের আয়োজনে দিনাজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দিনাজপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা একটি মহৎ উদ্যোগ। সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গাক চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট জনাব ডাঃ এস.এম. বরাত উল ইসলাম। তিনি চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দিনাজপুর একাডেমিক স্কুলের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) জনাব কামরুনাহার। তিনি রোগীদের মধ্যে চক্ষু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী,স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় অসংখ্য রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দিনাজপুরে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশ : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬