ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালি মার্কিন নিয়ন্ত্রণে, মুখরক্ষায় মিথ্যা বলছে ইরান: ট্রাম্প

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১৮৪ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের কারণে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং ইরান মূলত এটি খুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।

​বিবিসির লাইভ আপডেটে জানানো হয়েছে, ট্রাম্পের মতে ইরান বর্তমানে বিশ্ববাসীর সামনে কেবল নিজেদের ভাবমূর্তি বা ‘মুখরক্ষা’ করতেই প্রণালিটি বন্ধ রাখার কথা বলছে। আদতে মার্কিন অবরোধের কারণে তারা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।

​ট্রাম্প উল্লেখ করেছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানের প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলারের আর্থিক লোকসান হচ্ছে। এই বিপুল পরিমাণ আয় সচল রাখতেই তারা দ্রুত প্রণালিটি খুলে দিতে চায়। তিনি আরও জানান, মাত্র চার দিন আগেই কিছু প্রতিনিধি তার কাছে এসে ইরানের পক্ষ থেকে প্রণালিটি অবিলম্বে খুলে দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।

​মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি বর্তমানে প্রণালিটি পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছেন। ইরান দাবি করছে তারা এটি বন্ধ রাখতে চায়, কিন্তু বাস্তবতা হলো তারা যুক্তরাষ্ট্রের চাপের মুখে এটি সচল করতে আগ্রহী।

​ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ট্রাম্প কঠোর অবস্থান ব্যক্ত করে লিখেছেন, এখনই প্রণালিটি খুলে দেওয়া হলে ইরানের সঙ্গে কাঙ্ক্ষিত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না। তার মতে, কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণ বা বড় ধরনের কোনো পদক্ষেপ ছাড়া তাদের আলোচনার টেবিলে আনা কঠিন।

​বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান রুট এই হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক রাজনীতি ও তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

হরমুজ প্রণালি মার্কিন নিয়ন্ত্রণে, মুখরক্ষায় মিথ্যা বলছে ইরান: ট্রাম্প

প্রকাশ : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬