ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সহমত নয়, সংসদে ‘দ্বিমত’ প্রকাশের স্বাধীনতা চাই: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৬:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ২০১ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে এক জোরালো বক্তব্যে বাক-স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেছেন এনসিপির শীর্ষ নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, বিগত আওয়ামী শাসনামলে কেবল ‘সহমত’ প্রকাশের স্বাধীনতা ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশের মানুষ কেবল মতপ্রকাশ নয়, বরং দ্বিমত পোষণের পূর্ণ স্বাধীনতা প্রত্যাশা করে।

হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে বর্তমান পরিস্থিতির কিছু নেতিবাচক দিক তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ছাত্র-জনতার বিপুল রক্ত ও ত্যাগের বিনিময়ে এই সংসদ গঠিত হলেও বর্তমানে বিরোধী মত দমন ও ট্যাগিংয়ের সংস্কৃতি পুনরায় ফিরে আসছে। ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হওয়া এবং বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের নামে ঢালাও মামলার সমালোচনা করেন তিনি।

বক্তব্যে তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ টেনে বলেন, সরকারের মন্ত্রী বা হুইপকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করার কারণে সাধারণ মানুষকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর স্যাটায়ার বা কার্টুন প্রচারের উদার মানসিকতা সত্ত্বেও প্রশাসনিক পর্যায়ে কেন এমন হয়রানি চলছে, সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি উল্লেখ করেন, সংসদ গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯টি এমন ঘটনা ঘটেছে যেখানে সমালোচনার দায়ে নাগরিকদের তুলে নেওয়া হয়েছে।

এনসিপির এই শীর্ষ নেতা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, সাধারণ মানুষ এখন ফেসবুকে কিছু লেখার সময় ‘ব্যাকস্পেস’ চেপে লেখা মুছে ফেলতে চায় না। তারা চায় নির্ভয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে। এমনকি সংসদে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রীর সমালোচনা করার মতো গণতান্ত্রিক পরিবেশও নিশ্চিত করার দাবি জানান তিনি। রাষ্ট্রযন্ত্র যেন পুনরায় ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

সহমত নয়, সংসদে ‘দ্বিমত’ প্রকাশের স্বাধীনতা চাই: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ : ০৬:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬