ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

চট্টগ্রামের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ১০:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৫ বার পাঠিত

​দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টন করা হয়।

​প্রজ্ঞাপনে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিনিধিরা সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার ক্ষমতা খর্ব না করে সরকারের সামগ্রিক কার্যক্রম সমন্বয় করবেন। তাদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেবেন।

​এছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকি করবেন তারা। প্রয়োজনে জেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিনিধিরা।

​এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম জেলার সার্বিক সরকারি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

চট্টগ্রামের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

প্রকাশ : ১০:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬