ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

নবম পে-স্কেল: চূড়ান্ত অনুমোদনের পথে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৬ বার পাঠিত

​সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত হতে পারে। মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেলে আগামী সপ্তাহের মধ্যেই অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানা গেছে।

​কমিটির সুপারিশ অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এটি দুই ধাপে বাস্তবায়িত হতে পারে—যার প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হবে। প্রস্তাবিত কাঠামোতে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

​অষ্টম বেতন কমিশনের দীর্ঘ প্রায় এক যুগ পর গঠিত নবম জাতীয় বেতন কমিশন বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। প্রায় ১১ বছর ধরে একই কাঠামোতে থাকা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে গত বাজেটেই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

নবম পে-স্কেল: চূড়ান্ত অনুমোদনের পথে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো

প্রকাশ : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬