ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ১০:০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পাঠিত

​আসন্ন জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২৩তম বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য জানান।

​বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কূটনীতিসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে অভিন্ন আগ্রহ ব্যক্ত করা হয়। আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

​উল্লেখ্য, আগামী নভেম্বর মাসে তুরস্কে অনুষ্ঠেয় এই জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীও অংশ নেবেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ১০:০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬