ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

চলতি অর্থবছরই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৯:৪৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৪ বার পাঠিত

​চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

​প্রতিমন্ত্রী জানান, আসন্ন এই নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না এবং দলগতভাবে কোনো প্রার্থীও দেওয়া হবে না। তবে স্থানীয় পর্যায়ে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি সমর্থন থাকবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সুনির্দিষ্ট তারিখ ও পরিকল্পনা নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং কমিশনের পরিকল্পনা অনুযায়ী অর্থের ব্যবস্থা করা হবে।

​এছাড়া সংবাদ সম্মেলনে অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকার আগামী আট থেকে দশ দিনের মধ্যে ই-রিকশা চালুর বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করবে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

চলতি অর্থবছরই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশ : ০৯:৪৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬