ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৪ বার পাঠিত

​মক্কা চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দেশের স্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার সকালে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

​প্রতিবেশী রাষ্ট্র ভারতের পররাষ্ট্রনীতির প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ভারত তাদের নিজস্ব নীতি অনুযায়ী কাজ করবে এবং বাংলাদেশও নিজস্ব নীতি ও সার্বভৌমত্ব বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করবে।

​অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রাখার বিষয়টি মূল লক্ষ্য নয়, বরং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বিচার বিভাগের কার্যক্রমে গতি আনতে এবং আধুনিকায়নের অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে ‘ই-জুডিশিয়ারি’ বাস্তবায়নের জোরালো পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশ : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬