ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে যুবদল নেতার জিরো টলারেন্স ঘোষণা

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৭:০০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ বার পাঠিত

​মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধ ড্রেজার ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম। রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কেউ ড্রেজার বাণিজ্য চালালে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

​সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দৌলতপুরে যুবদলের নাম ভাঙিয়ে কেউ অবৈধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দলের ভেতর কোনো স্থান নেই।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ার কারণে একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। সুপরিকল্পিতভাবে ভুয়া তথ্য ও মিথ্যা নিউজ ছড়িয়ে এই হেয়প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলে জানান তিনি।

​চক্রান্তকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আব্দুস সালাম বলেন, ভুয়া তথ্য তৈরি করে মানহানি করার অপচেষ্টায় যারা লিপ্ত রয়েছে, তাদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী ডিজিটাল ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের কোনো ষড়যন্ত্রে কান না দেওয়ার জন্য তিনি স্থানীয় সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

​অবৈধ ড্রেজার নিয়ন্ত্রণ ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার এই শক্ত অবস্থান দৌলতপুরের স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং সচেতন মহল একে সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে যুবদল নেতার জিরো টলারেন্স ঘোষণা

প্রকাশ : ০৭:০০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬