ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে অধিগ্রহণের টাকা নিয়ে বিরোধে হামলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি: সোহাগ রানা
  • প্রকাশ : ০১:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৮ বার পাঠিত

গাজীপুরের শ্রীপুরে সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের টাকা থেকে অনৈতিক সুবিধা না দেওয়ায় এক নারী ও তার মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতরা হলেন শ্রাবনী আক্তার (৩২) ও তার মেয়ে ত্বনীয় আক্তার (৮)। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অভিযোগে বলা হয়, বরমী-পাইটালবাড়ী সড়কের জন্য জমি অধিগ্রহণের টাকা পাওয়ার পর অভিযুক্তরা ওই টাকা থেকে অনৈতিক সুবিধা দাবি করেন। এতে রাজি না হওয়ায় বিরোধের সৃষ্টি হয়। এর আগে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল বলে অভিযোগকারীর দাবি।

পরে রোববার অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে মা-মেয়েকে মারধর করে আহত এবং নারীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় স্বর্ণের চেইন ও ঘরে রাখা অধিগ্রহণের ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

শ্রীপুরে অধিগ্রহণের টাকা নিয়ে বিরোধে হামলার অভিযোগ

প্রকাশ : ০১:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬