উত্তরের জেলা দিনাজপুর বীরগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
- প্রকাশ : ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ৫ বার পাঠিত

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে পালিত হয়েছে দুর্যোগ প্রশমন দিবস।
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আহসান হাবীব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা ছাড়াও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন কর্মচারী এবং বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত চৌকস দল দুর্যোগ প্রশমন তথা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় বিভিন্ন কৌশল ডিসপ্লে’র মাধ্যমে প্রদর্শন করেন।
আলোচনায় বক্তাগণ দুর্যোগ সহনশীল দেশ গড়তে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।












