ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শার্শায় তারাবির নামাজ শেষে ফেরার পথে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০২:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৮ বার পাঠিত

​নিজস্ব প্রতিনিধি 

​যশোরের শার্শায় আল আমিন হোসেন (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আল আমিন গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে আল আমিন স্থানীয় মসজিদে তারাবির নামাজ শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। আল আমিনের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন, কিন্তু উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে শার্শা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

​শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ-আলম জানান, “পল্লী চিকিৎসককে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য এলাকায় অভিযান চলছে।”

​এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

শার্শায় তারাবির নামাজ শেষে ফেরার পথে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

প্রকাশ : ০২:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬