ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশি জাহাজের নিরাপত্তা দিল ইরান, কৃতজ্ঞতা জানাল বাংলাদেশ

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ১২:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ৬৩ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়ায় ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যাতায়াতের জন্য নির্বাচিত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

​সোমবার (২০ এপ্রিল) তুরস্কের আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এসব কথা বলেন। বৈঠকে তারা উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

​বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি যেকোনো সংকট নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান। এছাড়া সম্প্রতি ইরান থেকে আজারবাইজানে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে স্থানান্তরে সহযোগিতার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে ধন্যবাদ জানানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি।

​ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ড. খলিলুর রহমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। তিনি জানান, ওই অঞ্চলের পরিস্থিতি বর্তমানে কিছুটা উত্তেজনাপূর্ণ থাকলেও বাংলাদেশি জাহাজের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশ নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

​এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ ও বাংলাদেশগামী একটি তেলবাহী জাহাজের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেছিলেন। সেই বৈঠকে রাষ্ট্রদূত জানান যে, বিষয়টি নিয়ে ইরানের উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা চলছে।

​উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ এবং রেড ক্রিসেন্টের মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠানোর উদ্যোগের জন্য ইরান সরকার বাংলাদেশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশি জাহাজের নিরাপত্তা দিল ইরান, কৃতজ্ঞতা জানাল বাংলাদেশ

প্রকাশ : ১২:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬