ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: নিহতদের স্মরণে শ্রদ্ধা ও সোহেল রানার ফাঁসির দাবী

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০১:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ৩৯ বার পাঠিত

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া

স্মৃতিতে অমলিন সেই ভয়াবহ স্মৃতি আর স্বজন হারানোর আর্তনাদে সাভারে পালিত হলো রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তি। শুক্রবার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নিহত শ্রমিকদের স্বজন, আহত ব্যক্তি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

​দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে সাভার-আশুলিয়া ও ধামরাই এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নিরবতা পালন করা হয়।

​মানববন্ধন কর্মসূচি থেকে শ্রমিক নেতারা ও নিহতদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে রানা প্লাজার মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানান। দীর্ঘ ১৩ বছর পার হলেও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় তারা হতাশা ব্যক্ত করেন। কর্মসূচিস্থলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার মডেল থানা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

​২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের এই দিনে ৯ তলা বিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এটি বিশ্বের পোশাক শিল্প ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে পরিচিত। এই ট্র্যাজেডিতে ১ হাজার ১৩৮ জন শ্রমিক প্রাণ হারান এবং ২ হাজার ৪৩৮ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হলেও তাদের অধিকাংশ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। ভবনটিতে একটি ব্যাংক ও বিপণিবিতানের পাশাপাশি ৫টি পোশাক কারখানা ছিল।

​দুর্ঘটনায় আহত অনেক শ্রমিক শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রয়োজনীয় কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: নিহতদের স্মরণে শ্রদ্ধা ও সোহেল রানার ফাঁসির দাবী

প্রকাশ : ০১:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬