ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন, বাংলাদেশের সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পাঠিত

​নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সংহতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে টেলিফোন করে তিনি এই শোক প্রকাশ করেন।

​পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনালাপে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ওই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা জানানো হয়। এই ট্র্যাজেডিতে যারা প্রিয়জন হারিয়েছেন, বাংলাদেশ তাদের পরিবারের পাশে রয়েছে এবং তাদের জন্য প্রার্থনা করছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

​তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে নেপাল সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

​দুর্যোগের এই পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় সহায়তার জন্য নেপাল সরকারের সহযোগিতা কামনা করেন ড. খলিলুর রহমান। একই সঙ্গে, দুর্যোগের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

​কঠিন এই সময়ে সংহতি প্রকাশের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তিনি জানান, নেপালি কর্তৃপক্ষ বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে এবং পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে সুনির্দিষ্ট সহায়তার প্রয়োজন হলে তা বাংলাদেশকে জানানো হবে।

সূত্র: বাসস

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন, বাংলাদেশের সহযোগিতার আশ্বাস

প্রকাশ : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬