ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা কওমি ছাত্র ঐক্যের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ১০:১৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৬ বার পাঠিত

​জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তার বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

​শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। দ্রুত সময়ের মধ্যে তাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

​উল্লেখ্য, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালনের কথা রয়েছে। এর আগে সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধের ঘটনায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা কওমি ছাত্র ঐক্যের

প্রকাশ : ১০:১৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬