ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ও জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে আজ সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ বার পাঠিত

​জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক অর্জন তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু।

​সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত নানা দিক, জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রদত্ত বক্তৃতা এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হবে।

​উক্ত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেবেন।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ও জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে আজ সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬