ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দৌলতপুরে গাঁজাসহ আটক যুবক: ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ০৫:৪৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৫৫ বার পাঠিত

মানিকগঞ্জের দৌলতপুরে মাদক সেবন এবং মাদকের প্রভাবে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মো. মনির হোসেন (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর বসতঘর থেকে জব্দ করা হয়েছে ৫ গ্রাম গাঁজা।

​গত রবিবার (৮ নভেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে দৌলতপুর উপজেলার জোকা এলাকায় এ মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্ত মনির হোসেন জোকা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

​অভিযান সূত্রে জানা যায়, জোকা এলাকায় মাদক সেবন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মনির হোসেনের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তাঁর নিজ দখলীয় বসতঘর থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের অপব্যবহার রোধ এবং সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী এই কার্যক্রমে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দৌলতপুরে গাঁজাসহ আটক যুবক: ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

প্রকাশ : ০৫:৪৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬