ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
দৌলতদিয়ার মাদকের আখড়া সমূলে উৎপাটনের প্রস্তুতি

দৌলতদিয়ায় মাদকের আস্তানা পুড়াভিটা উচ্ছেদে চিহ্নিত ৪১ বসতি

মোঃ সুজন খন্দকার
  • প্রকাশ : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৯ বার পাঠিত

​রাজবাড়ীর দৌলতদিয়া এলাকার মাদকের অন্যতম নিরাপদ অভয়াঞ্চল হিসেবে পরিচিত ‘পুড়াভিটা’ উচ্ছেদের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অবৈধ দখল ও মাদক কারবার নির্মূলে সম্প্রতি গোয়ালন্দ উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত সীমানা নির্ধারণী মাপঝোপের কাজ সম্পন্ন হয়েছে।

​অভিযানকালে রাজবাড়ী পৌরসভার আওতাধীন পুড়াভিটা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৪১টি কাঁচা, আধা-পাকা ও টিনশেড বসতি চিহ্নিত করে লাল রঙ দিয়ে নম্বর বা চিহ্ন দেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসন জানিয়েছে।

​গোয়ালন্দ উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ পদক্ষেপে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুন্তাসির হাসান খান এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর ইসলাম।

​এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, রাজবাড়ী পৌরসভার সরকারি জায়গা অবৈধভাবে দখল করে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। মাদকের ভয়াবহ ছোবল থেকে দৌলতদিয়াকে মুক্ত করতে এবং অবৈধ দখলদারদের সমূলে উৎপাটন করতে এই উচ্ছেদ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাপঝোপের কাজ সফলভাবে শেষ হওয়ায় শিগগিরই চূড়ান্ত উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দৌলতদিয়ার মাদকের আখড়া সমূলে উৎপাটনের প্রস্তুতি

দৌলতদিয়ায় মাদকের আস্তানা পুড়াভিটা উচ্ছেদে চিহ্নিত ৪১ বসতি

প্রকাশ : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬