কুয়াকাটায় দোকানে হামলা ও লুটপাট: স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ গ্রেফতার
- প্রকাশ : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৮ বার পাঠিত

নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় ‘তানিসা আচার ঘর’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ আকনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কুয়াকাটা পৌর এলাকা থেকে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাকসুদ আকন কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগী দোকান মালিক মনির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাকসুদ আকন, শাহীন মুসল্লী ও রহিমের নেতৃত্বে একদল লোক তার দোকানে হামলা চালায়। তারা দোকানের ম্যানেজার হাসানকে মারধর করে বের করে দেয় এবং আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় দোকানের ক্যাশ থেকে নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দোকান মালিক তাৎক্ষণিকভাবে জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে মনির হাওলাদার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন ওই বিতর্কিত জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, জমির বিরোধ থাকলেও দিনের আলোতে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে এমন সন্ত্রাসী হামলা ও লুটপাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দোকানে হামলার ঘটনায় দায়ের করা অভিযোগে মাকসুদ আকন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে

















