ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

প্রতিবেদকের নাম, পদবী
  • প্রকাশ : ০৭:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৭৬ বার পাঠিত

স্টাফ রিপোর্টারঃ এস এ অলক

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার ( ৮ই মার্চ ) সকালে গাক চক্ষু হাসপাতাল দিবসটি আয়োজন করে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি গাক চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা, সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীরা এখন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রশাসন ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে নারী অধিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

প্রকাশ : ০৭:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬