ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ: যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
  • প্রকাশ : ১২:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮৩ বার পাঠিত

আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের দেশব্যাপী ধ্বংসাত্মক কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা জেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক হাজী হোসেন আলী এবং সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাশান।

​এছাড়াও কর্মসূচিতে সাভার থানা শ্রমিক দলের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান, আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং ধামরাই থানা শ্রমিক দলের সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক রিপন মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

​সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। সে সময় দেশের মানুষের কোনো বাকস্বাধীনতা ছিল না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ ছিল না। প্রতিবাদকারীদের ওপর গুম, খুন ও নানা ধরনের রাজনৈতিক হয়রানি চালানো হতো। ভয়ভীতি প্রদর্শন করে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছিল। পাতানো নির্বাচনের মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকার যে অপচেষ্টা চালানো হয়েছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ তা ব্যর্থ করে দিয়েছে।

​বক্তারা আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর দেশের আপামর জনগণ বিজয়ী হয়েছে এবং স্বৈরাচারী শাসকগোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বর্তমানে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।

​দেশের এই গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা। বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশকে ব্যর্থ হিসেবে তুলে ধরার পাঁয়তারা চলছে বলেও উল্লেখ করা হয়।

​সমাবেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া দুষ্কৃতকারীদের কঠোর হুশিয়ারি দিয়ে বলা হয়, যেকোনো ধরনের অপতৎপরতা ও সন্ত্রাসবাদ সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

ট্যাগ :

সংবাদটি শেয়ার করুন

আশুলিয়ায় শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ: যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে

প্রকাশ : ১২:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬