ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন: সালাম আহ্বায়ক, রবিন সদস্য সচিব
- প্রকাশ : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পাঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পুনর্গঠনের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে অধিকতর গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রেখে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
























